সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালিত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর, জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ।

এরপর জেলা বিএনপি, জেলা পরিষদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত, এলজিইডি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিশু, নারী ও পুরুষসহ সাধারণ মানুষও রাত উপেক্ষা করে শহীদ মিনারে ভীড় জমান। তারা ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবী জানান।

সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা: কে এম বাবর, অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। আলোচনা সভায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়।

এদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (গোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। ডা: কে এম বাবর বলেন, “দেশে বর্তমানে মুক্তিযুদ্ধের একমাত্র দল হলো বিএনপি। সরকারে থাকা অবস্থায় তারা ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের সম্মান রক্ষায় কাজ করবে। দেশের সকল স্বপক্ষের শক্তিকে একত্রিত করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন