সারাদেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে আটক করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তার স্বজনরা। হামলায় থানা পুলিশের ছয় কর্মকর্তাসহ মোট নয়জন সদস্য আহত হয়েছেন।
আড়াইহাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে আটক করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তার স্বজনরা। হামলায় থানা পুলিশের ছয় কর্মকর্তাসহ মোট নয়জন সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার জানান, একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আসমা বেগমকে গ্রেফতার করতে গেলে তার স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং আটক আসামিকে ছিনিয়ে নেয়।
হামলায় এসআই ও এএসআইসহ একাধিক পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর