সর্বশেষ

সারাদেশ

রমজানে সাতক্ষীরায় বাজার মনিটরিং জোরদার, ৩ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা  

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সাতক্ষীরা জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন।

চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সুলতানপুর বড় বাজার ও বাঁকাল এলাকায় অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সুলতানপুর বড় বাজারের মেসার্স জিসান এন্টারপ্রাইজ এবং মেসার্স খানপুর স্টোরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৩৭ ধারায় যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকার সংগ্রাম কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক ব্যবসায়ীর দোকানে পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, রমজান মাসজুড়ে জনস্বার্থে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন