সর্বশেষ

সারাদেশ

নড়াইলে রমজানের প্রথম দিনে তিন দোকানকে জরিমানা

আব্দুস সাত্তার, নড়াইল
আব্দুস সাত্তার, নড়াইল

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে রমজানের প্রথম দিনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে শহরের রুপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দোকানগুলোতে মূল্য তালিকা না থাকা, মোড়কজাত পণ্যের নিয়ম না মানাসহ ভোক্তা আইন লঙ্ঘনের কারণে ফিরোজ ফল ভান্ডারকে ৫ হাজার টাকা, আলম ফল ভান্ডারকে ১ হাজার টাকা এবং আমির হামজা সবজি ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, “পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনশীল রাখার জন্য ব্যবসায়ীদেরকে সতর্ক ও জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন