সর্বশেষ

সারাদেশ

মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্বপন মির্জা, সিরাজগঞ্জ 
স্বপন মির্জা, সিরাজগঞ্জ 

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা এলাকায় সড়ক দুর্ঘটনায় হৃদয় সরকার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তিনি বগুড়ার শেরপুর উপজেলার দুলাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। শাহজাদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হৃদয় সরকার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি পাবনার বেড়া যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের মাদলা সমবায় ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হৃদয় সরকারের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন