সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ লাখ ২ হাজার ১১০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় একজন স্থানীয় বাসিন্দা গ্রেফতার হয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত নয়ালাভাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ সুহেল রানা (৪০) নামে ওই ব্যক্তি আটক হন। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২,০২,১১০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

ডিএনসি’র পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন