সর্বশেষ

সারাদেশ

মোংলায় অগ্নিকাণ্ডে দিনমজুরের ঘর পুড়ে ছাই, ১৬টি গবাদিপশুর মৃত্যু

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

আগুনে ঘরের আসবাবপত্রসহ ১৬টি গবাদিপশু পুড়ে মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের তথ্যমতে, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাবাড়ি এলাকার বাসিন্দা দিনমজুর মো. শহিদুল হাওলাদারের বাড়িতে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় শহিদুল ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

স্বজনরা জানান, সম্প্রতি নতুন করে ঘর নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেছিলেন তারা। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের উৎপত্তি হতে পারে।

আগুনে ঘরের ভেতরে থাকা পরিবারের একমাত্র উপার্জনের সম্বল ১৬টি গবাদিপশু একটি ছোট ঘরে বাঁধা ছিল। বের হতে না পেরে সেগুলো পুড়ে মারা যায়। পাশাপাশি ঘরের সব আসবাবপত্র ও মূল্যবান মালামালও পুড়ে যাওয়ায় পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এবং তারা সরকারি সহায়তার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন