সর্বশেষ

সারাদেশ

নতুন মন্ত্রিসভায় কুমিল্লার তিন মুখ, জেলাজুড়ে উৎসব

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুন গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন নেতার অন্তর্ভুক্তি ঘিরে জেলায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে।

স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস।

মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য-এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও দলীয় নির্দেশে স্বতন্ত্র প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। পরে কুমিল্লা দক্ষিণের সমন্বয়ক হিসেবে জেলার ছয়টি আসনে নির্বাচনি কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। দীর্ঘদিন তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অতীতে তিনি কুমিল্লা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবারই প্রথম তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন।

অন্যদিকে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। ছয়বারের নির্বাচিত এই সংসদ সদস্য এবারই প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

কুমিল্লা জেলা থেকে একসঙ্গে তিনজন মন্ত্রীর অন্তর্ভুক্তিকে স্থানীয়রা জেলার রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। সংশ্লিষ্ট মহলের মতে, এ সিদ্ধান্ত জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০