সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে এক গ্রেপ্তারি অভিযানের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম শহীদ নামে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন।

স্থানীয় থানা সূত্রে জানা যায়, ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে পীরগঞ্জ থানার একদল পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে অভিযান চালান। অভিযানে একজন আসামিকে আটক করে পুলিশের গাড়িতে তোলার সময় শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ওসি মো. মাজহারুল ইসলাম শহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শহিদুল ইসলামের মৃত্যুতে। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পীরগঞ্জ থানার পুলিশ প্রশাসনে এই ঘটনা শোকের ছায়া ফেলেছে।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন