সর্বশেষ

সারাদেশ

নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকায় ‘তারুণ্যের উৎসব ২০২৬’ শীর্ষক একটি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন এ কার্যক্রম পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় নলিয়ান ও আশপাশের এলাকায় এ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়।

ক্যাম্পে দেড় শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও বিতরণ করা হয়।

মেডিক্যাল সেবার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং অগ্নি নির্বাপণ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমও অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন