সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনায় বিএনপির এক কর্মীসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-দেলোয়ার শেখ (৩৮), তার স্ত্রী আমেনা বেগম (২৬), ভাতিজা কাউসার শেখ এবং আরও দুইজন। আহতদের মধ্যে তিনজন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত দেলোয়ার শেখ অভিযোগ করেন, সরদারপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে জিয়ারুল মোল্লা ও জামসেদ মোল্লার দুই ছেলে নুর ইসলাম ও দ্বীন ইসলাম জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক বিরোধের জেরে নির্বাচনের আগে থেকেই তাদের সঙ্গে বিরোধ চলছিল। তিনি দাবি করেন, ভোট চাওয়াকে কেন্দ্র করে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল।

দেলোয়ারের ভাষ্য অনুযায়ী, রোববার বিকেলে তিনি রাস্তায় বের হলে জিয়ারুল ও দ্বীন ইসলামসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং মাথায় আঘাত করে। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী, ভাতিজা ও বেড়াতে আসা দুই অতিথির ওপরও হামলা করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দেলোয়ারের স্ত্রী আমেনা বেগম বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণেই এ হামলা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

অভিযুক্ত জিয়ারুল মোল্লা ও দ্বীন ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা সাড়া দেননি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন