সর্বশেষ

সারাদেশ

আড়াইহাজারে ছিনতাইকালে দুই যুবককে গণপিটুনি, অস্ত্র ও গুলি উদ্ধার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গাউছিয়া-আড়াইহাজার সড়কের বাজবী তাতিবাড়ী এলাকায় এক রিকশাচালককে অস্ত্রের মুখে প্রায় ৮শ' টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক। এ সময় রিকশাচালকের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্তদের আটক করে গণধোলাই দেয়।

আটক দুজন হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রাজাকান্দা গ্রামের রাব্বি (২০) ও সাব্বির (১৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, গণপিটুনির একপর্যায়ে তারা একটি পিস্তল পাশের ডোবায় ফেলে দেয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় ডোবার পানি সেচে রোববার সকাল ৯টার দিকে পিস্তলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন