সর্বশেষ

সারাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে, নিহত ২; আহত অন্তত ৭

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার দাউদকান্দিতে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।

রোববার (বিকাল ৩টা) দাউদকান্দি উপজেলার জিংলাতুলি সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আবুদুর রাজ্জাক মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৭) এবং দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হারুন মিয়ার ছেলে অটোরিকশাচালক ফারুক হোসেন (৩৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস জিংলাতুলি এলাকায় পৌঁছে আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় একটি অটোরিকশাকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাসহ সড়কের পাশের একটি মাছের ঘেরে পড়ে যায়। অপর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারী কবির মিয়া জানান, বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে কয়েকজন আহত যাত্রীকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠান। অটোরিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। তিনি বলেন, মাছের ঘেরটি শুকনো থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

আহত এক যাত্রী সীমান্ত জানান, তিনি ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে বাসে যাচ্ছিলেন। ওভারটেক করতে গিয়ে বাসটি একটি অটোরিকশাকে গাছের সঙ্গে ধাক্কা দেয় এবং কয়েকবার উল্টে নিচে পড়ে যায়। হাসপাতালে গিয়ে তিনি দেখেন, তার সামনের আসনে বসা এক যাত্রী মারা গেছেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দিলরুবা শারমিন বলেন, আহত আটজনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসেন জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও স্থানীয়রা আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম বলেন, বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাসহ খাদে পড়ে যায়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন