সর্বশেষ

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই, শেখ পরিবারের অভিজাত সদস্য এবং আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে (৮৬) রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

দাফন অনুষ্ঠান টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দুপুরে মরদেহ সেখানে আনা হলে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় এবং বাদ জোহর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় গোপালগঞ্জ-০৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানসহ পরিবারের সদস্য ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

এর আগে মরদেহটি শনিবার রাতে রাজধানী থেকে অ্যাম্বুলেন্সে টুঙ্গিপাড়ায় আনা হয়। সেখানে আত্মীয়স্বজনের কাঁদার মধ্যে মরদেহটি গ্রামের বাড়িতে পৌঁছে। শেখ কবির হোসেনের প্রথম জানাজা রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়, এরপর দ্বিতীয় জানাজা ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন শেখ কবির হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশের শিক্ষা, স্বাস্থ্য, বীমা ও ব্যবসা খাতে অসামান্য অবদান রেখেছেন। তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন ছিলেন। এছাড়াও তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন।

গত শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

শেখ কবির হোসেনের প্রয়াণে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনসমূহ শোক প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও শিক্ষা খাতে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি শোক প্রকাশ করেছেন।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন