সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় খাসির মাংসের নামে কুকুর জবাই, পালালেন দুই বিক্রেতা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার মুকুন্দপুর এলাকায় খাসির মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা প্রকাশ্যে এলে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত এনজাত আলী ও তার সহযোগী দুদু দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ি বাজারে খাসির মাংস বিক্রি করে আসছিলেন। তুলনামূলক কম দামে মাংস বিক্রির কারণে ক্রেতাদের মধ্যে আগে থেকেই সন্দেহ ছিল।

রোববার সকালে মুকুন্দপুর এলাকায় গোপনে একটি কুকুর জবাই করার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা বিষয়টি দেখতে পান। কাছে গিয়ে তারা দেখেন, একটি কুকুর জবাই করে চামড়া ছাড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় স্থানীয়রা চিৎকার শুরু করলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জবাই করা কুকুর ও মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

ধামুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রমাণ সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন