সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা, এলাকায় আতঙ্ক

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতার বসতবাড়িতে হামলা ও অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নতুন মাদারীপুর ও লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, নতুন মাদারীপুর ও লক্ষ্মীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। অতীতেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে এই বিরোধকে কেন্দ্র করে শ্রমিক দল নেতা শাকিল নিহত হন। শাকিল হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের নির্দেশের অভিযোগ তুলেছিল নিহতের পরিবার। বর্তমানে তিনি ওই মামলায় কারাগারে রয়েছেন।

এলাকায় একটি গ্রুপের নেতৃত্ব দেন সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লাভলু হাওলাদার। অপর গ্রুপটি পরিচালনা করছেন আক্তার হাওলাদারের ভাই আল আমিন হাওলাদার। স্থানীয়দের দাবি, দুই পক্ষের উত্তেজনা সাম্প্রতিক সময়ে আবারও বৃদ্ধি পায়।

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পরদিনই লাভলু হাওলাদারের বাড়িতে হামলার ঘটনা নতুন করে রহস্যের সৃষ্টি করেছে। লাভলু হাওলাদারের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ গ্রুপ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। হামলার সময় অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় অনেকেই সাময়িকভাবে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।

লাভলু হাওলাদার বলেন, হঠাৎ করে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা ও বোমা নিক্ষেপ করে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন