সর্বশেষ

সারাদেশ

চরভদ্রাসনে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবির খান (৪৫) অবশেষে আবারও গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার দোহার উপজেলার হরিচন্ডি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

এর আগে মঙ্গলবার সকালে চরভদ্রাসন উপজেলার চর সালেপুর মুন্সিরচর বাজার থেকে কবির খানকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে ওই সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর আকস্মিক হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ঘটনার প্রায় ২৯ ঘণ্টা পর গোপন সংবাদের ভিত্তিতে পুনরায় অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা জেলা পুলিশের সহযোগিতায় দোহার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে পুনরায় হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কবির খানের বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। মঙ্গলবার পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয়ভাবে ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত কবির খান চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবারের ঘটনায় এসআই রফিকুজ্জামানসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন। ঘটনার সময় পালিয়ে যাওয়ার পর কবির খানের ফেলে যাওয়া হাতকড়াটি স্থানীয় গ্রাম পুলিশ উদ্ধার করে থানায় জমা দেয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির খানের ভাগনে আলমগীরকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন