সর্বশেষ

সারাদেশ

বাংলাদেশি ২ শিক্ষার্থীকে পতাকা বৈঠকে ফেরত দিল বিএসএফ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীকে ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে।

১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা দুই শিক্ষার্থীকে আটক করে। আটক হওয়া শিক্ষার্থীরা হলো আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। তারা রশেয়া উচ্চ বিদ্যালয়ের যথাক্রমে ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, গত রাতে তারা বোনের বাড়িতে বেড়াতে আসে। সকালে সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব পিলার এলাকায় ছবি তুলতে গিয়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।

প্রত্যক্ষদর্শী লাকি আক্তার অভিযোগ করেন, আটক করার সময় বিএসএফ সদস্যরা তাদের মারধরও করে।

পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর বিকেলে দুই শিক্ষার্থীকে ফেরত দেওয়া হয়।

গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, বিজিবির সিও’র দ্রুত পদক্ষেপ ও কার্যকর যোগাযোগের কারণে অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফেরত আনা সম্ভব হয়েছে।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন