সর্বশেষ

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে বোমা সদৃশ একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করে পুলিশ।

বর্তমানে মর্টারশেলটি পুকুরের পাশেই পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাদা মিয়ার পুকুরপাড়ে এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে গেলে পুকুরের এক কোণে মর্টারশেলটি দেখতে পান। শুরুতে সেটিকে লোহার টুকরো মনে করে তিনি তুলে আনেন। পরে জং ধরা পুরনো বস্তুটি মর্টারশেল হতে পারে বলে সন্দেহ সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয়। এরপর বিষয়টি থানায় জানানো হয়।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি নিজেদের হেফাজতে নেয়।

ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহারের জন্য আনা হয়েছিল, তবে কোনো কারণে তা অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মর্টারশেলটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন