সর্বশেষ

সারাদেশ

নড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার তুলারামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের একটি বিল থেকে শরিফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরিফুল ইসলাম যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের মৃত ইন্তাজ আলী তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তুলারামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশে একটি পতিত জমিতে এক কৃষক মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন