সর্বশেষ

সারাদেশ

সংসদ নির্বাচনে রাজশাহীতে দুই আসনে জামায়াতের প্রার্থীর জয়

‎মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
‎মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দুই আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। রিটানিং অফিসারের অফিস থেকে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, রাজশাহী-১ ও রাজশাহী-৪ আসনে তারা যথাক্রমে খুব সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন।

রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে জামায়াতের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মুজিবুর রহমান ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ফলে মুজিবুর রহমান ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে জয়ী হন।

উপজেলাভিত্তিক ভোটের বিবরণে দেখা গেছে, মুজিবুর রহমান গোদাগাড়ী উপজেলায় পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৬০ ভোট, তানোর উপজেলায় ৬২ হাজার ৩২৪ ভোট এবং পোস্টাল ভোট ২ হাজার ২। অপরদিকে, শরীফ উদ্দীন গোদাগাড়ীতে ১ লাখ ৩ হাজার ৩৩৬ ভোট, তানোরে ৬৫ হাজার ৬৭৪ ভোট এবং পোস্টাল ভোট ৮৯২।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে ডা. আব্দুল বারী সরদার ১ লাখ ১৮ হাজার ২৪৮ ভোট নিয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৫৯ ভোট। ৮ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে ডা. বারী সরদার জয় নিশ্চিত করেছেন।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন