সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক

আবিদ জামান, ফরিদপুর 
আবিদ জামান, ফরিদপুর 

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা) আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

আটকরা হলেন কালাম মাস্টার, আমজাদ হোসেন ও মো. রবিউল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযোগ রয়েছে, আটক ব্যক্তিরা নির্দিষ্ট কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার এবং ভোটারদের বাধা দিচ্ছিলেন। কালাম মাস্টার ও রবিউল বিএনপির সমর্থক, আর আমজাদ খেলাফত মজলিসের সমর্থক।

জানা গেছে, কালাম মাস্টার বর্তমানে সালথা উপজেলার গোট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন