সর্বশেষ

সারাদেশ

নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর

দেবল চন্দ্র দাস, নেত্রকোণা 
দেবল চন্দ্র দাস, নেত্রকোণা 

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনার পাঁচটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

নির্বাচনকে ঘিরে জেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে ভোট শুরুর পরপরই অনিয়মের অভিযোগ তোলেন নেত্রকোনা-২ আসনের এনসিপি প্রার্থী ফাহিম রহমান খান পাঠান। তিনি অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের কার্ডে সিরিয়াল নম্বর উল্লেখ করে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচটি আসনে মোট ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণের জন্য ৬৭৬টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নির্বাচনী দায়িত্বে রয়েছেন প্রিজাইডিং কর্মকর্তাসহ ১২ হাজার ৮১৮ জন কর্মকর্তা-কর্মচারী।

নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিচারিক ও নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটরা।

জেলার বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন