সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে একাধিক ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে অন্তত ৬–৭টি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ পৌরসভার বিণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলার মাঝিগাতী হাইস্কুল, দুর্গাপুর হাইস্কুল এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় ভীতি ও উদ্বেগ সৃষ্টি হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং সেনাবাহিনীর সদস্যরাও বিভিন্ন স্থান পরিদর্শন করেন। সম্ভাব্য নাশকতা ঠেকাতে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া গত কয়েক সপ্তাহে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে একই ধরনের বিস্ফোরণ ঘটেছে। তবে এখনো পর্যন্ত এসব ঘটনার সুনির্দিষ্ট রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

নির্বাচনকে ঘিরে এমন ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও প্রশাসন বলছে, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

৫০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন