সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে ১৪৭ কেন্দ্রে পৌঁছেছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম, প্রস্তুতি সম্পন্ন

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা জেলার ধামরাই উপজেলায় ১৪৭টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।

ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের সাদা ব্যালট পেপার, গণভোটের গোলাপি ব্যালট পেপার এবং ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে।

ধামরাই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও খান সালমান হাবিব জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তা জোরদারে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ঢাকা-২০ আসনের ধামরাই উপজেলায় বিএনপি, এনসিপিসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। মোট ভোটকক্ষ রয়েছে ৭১০টি।

এদিকে উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শরীফভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন