সারাদেশ
নাটোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আজ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়েছে।
নাটোরের সব ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আজ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়েছে।
নাটোর-২ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় সকাল ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ হলরুম থেকে।
এ সময় ১৫৬টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রের দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আরিফ আদনান থেকে নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেন। ইউরোপীয় ইউনিয়নের দুইজন পর্যবেক্ষক সরঞ্জাম বিতরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন, যদিও তারা মিডিয়ায় কোনো মন্তব্য করেননি।
নাটোর জেলার ৪টি সংসদীয় আসনে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসারসহ মোট ১০ হাজার ১৭১ জন নিরাপত্তা বাহিনী ভোটের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকবেন।
২১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর