সর্বশেষ

সারাদেশ

নেত্রকোণার সব কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জামাদি

দেবল চন্দ্র দাস, নেত্রকোণা
দেবল চন্দ্র দাস, নেত্রকোণা

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণার ১০ উপজেলার ভোট কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ব্যালট পেপারসহ সব নির্বাচনি সরঞ্জামাদি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ১০ উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে এসব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ১০ উপজেলার ৫টি আসনে মোট ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন ভোটারকে নিয়ে ভোট গ্রহণ হবে। ভোট পরিচালনার জন্য ৬৭৬টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাসহ ১২ হাজার ৮১৮ জন ভোট কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

জেলার ৫টি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কেন্দ্রে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন বিচারিক ও নির্বাহী কর্মকর্তারা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: সাইফুর রহমান বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের দিনে কেন্দ্রগুলোতে সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হচ্ছে এবং সকল আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত রয়েছে। আশা করি আগামীকাল ভোট সুন্দরভাবে সম্পন্ন হবে।”

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন