সারাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রংপুরের ৬টি সংসদীয় আসনের ৮৭২টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ সকল নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
রংপুরে ৬ আসনের ভোট কেন্দ্রে বিতরণ শুরু নির্বাচনী সরঞ্জামের
লিয়াকত আলী, রংপুর
বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রংপুরের ৬টি সংসদীয় আসনের ৮৭২টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ সকল নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
রংপুর জিলা স্কুলের মাঠ থেকে বুধবার বেলা সাড়ে ১১ টায় প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। পুলিশ ও আনসার বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে প্রতিটি প্রিজাইডিং অফিসার নিজ নিজ ভোট কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করেছেন।
প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, তারা ব্যালট পেপার, গণভোটের ব্যালটসহ সকল নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেছেন এবং সহযোগী কর্মী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে প্রস্তুতি সম্পন্ন করবেন।
রংপুর জেলা নির্বাচন অফিসের সহকারী রিটানিং অফিসার দেলোয়ার হোসেন জানিয়েছেন, দুপুরের মধ্যে সমস্ত ভোট কেন্দ্রে সরঞ্জাম বিতরণ সম্পন্ন করা হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব সার্বক্ষণিকভাবে পুরো জেলায় ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করছে।
২৩৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর