সর্বশেষ

সারাদেশ

৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা বেলাল উদ্দিন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১২টার দিকে তাকে আটক করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, বেলাল উদ্দিনের সঙ্গে থাকা টাকার পরিমাণ গণনা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ তার ব্যবসায়িক লেনদেনের টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

২৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০