সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে র্যাব–৫ একটি যৌথ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা সহ একটি ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় ট্রাকের চালক মো. আব্দুল আলী (৩০)কে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে র্যাব–৫ একটি যৌথ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা সহ একটি ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় ট্রাকের চালক মো. আব্দুল আলী (৩০)কে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৫, রাজশাহী সিপিসি–৩ এবং চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল ৮ ফেব্রুয়ারির রাতের দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ট্রাক তল্লাশি করার সময় বিশেষভাবে লুকানো ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক চালক মো. আব্দুল আলী শিবগঞ্জ থানার সাগরপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি মাদক পরিবহনে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজা ও আটক আসামি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
২৪৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর