সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে ভোটের নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জোর দিচ্ছেন সারজিস আলম

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে ভোট চুরি, রাতের নির্বাচন ও ডামি নির্বাচনসহ নানা অনিয়মের শিকার হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো এতটা নিপীড়িত ছিল যে মনে হয়েছিল হয়তো মুক্তি সম্ভব নয়।

সারজিস আলম বলেন, “২৪ সালের নির্বাচনের পর যখন দেশের মানুষের মধ্যে সরকারের পরিবর্তনের আশা ম্লান হয়ে গিয়েছিল, তখন তরুণ প্রজন্মের নেতৃত্বে অভ্যুত্থান ঘটেছিল। সেই তরুণদের, সেই বীরদের এবং শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।”

তিনি ভোটের নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করে বলেন, “আপনাদের ভোট কেন্দ্রে পাহারা দিতে হবে। কেউ যেন ভোটে কারচুপি করতে না পারে। যারা ঝামেলা সৃষ্টি করতে আসবে, তাদের জন্য ঠিকানা হবে হাসপাতাল। ভোট কারচুপি করতে চাইলে সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনারের কথা মনে রাখুক।”

সারজিস আলম আরও জানান, পঞ্চগড়ে স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য ২৫০ শয্যার হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এছাড়া একটি মেডিকেল কলেজ স্থাপন এবং শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে।

জনসভায় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, খেলাফত মজলিসের আমির হাফেজ মীর মোর্শেদ তুহিনসহ অন্যান্য নেতা বক্তব্য রাখেন। পঞ্চগড় পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিন সরকার সঞ্চালনা করেন এবং জেলা এনসিপির আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়ন সভাপতিত্ব করেন।

এর আগে, খন্ড খন্ড মিছিল করে জনসভাস্থলে পৌঁছান জোটের নেতাকর্মীরা।

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন