সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় মনিরুল হক চৌধুরী নারীদের সমাবেশে সার্বজনীন ভোটের আহ্বান

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী সোমবার বিকেলে কুমিল্লা টাউনহলে অনুষ্ঠিত নারী সমাবেশে নির্বাচনী বক্তব্যে সকলের কাছে ভোট চাইতে বলেন।

তিনি বলেন, 'আমি সার্বজনীন প্রার্থী। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে সবার সমর্থন চাই। কুমিল্লার উন্নয়নের জন্য আপনারা একবার আমাকে সুযোগ দিন।'

তিনি আরও উল্লেখ করেন, '৭০ সালের নির্বাচনের সময় যাদের বিরুদ্ধে লড়েছিলাম, আজও তাদেরই প্রতিপক্ষ। আপনারা নিজের বিচক্ষণ বিবেচনায় ভোট দিন। উন্নয়নের মার্কা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা ধানের শীষে ভোট প্রদান করুন।'

মনিরুল হক চৌধুরী কুমিল্লার দীর্ঘস্থায়ী উন্নয়ন সংকটকেও সামনে তুলে ধরেন। তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। শহরটি অপরিকল্পিত নগরায়নের কারণে বসবাসের অযোগ্য হয়ে উঠছে। সিটি করপোরেশনের সময় পার হয়ে গেছে, কিন্তু সীমানা সম্প্রসারণ হয়নি। নাগরিক সুযোগ-সুবিধাও খুবই সীমিত।'

তিনি আশা প্রকাশ করে বলেন, 'এখন সময় এসেছে মহানগরীর সীমানা বৃদ্ধি করা এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার।'

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন