সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে কুমিল্লায় কেন্দ্র দখল, অস্ত্র প্রদর্শন, কালোটাকা বিতরণ ও জাল ভোটের আশঙ্কা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিএনপি ও জামায়াত।

সোমবার সকালে উভয় দলই এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করার কথা জানিয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, একটি দলের গোপন কৌশল নিয়ে তারা উদ্বিগ্ন। তার দাবি, ওই দল আগেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করেছে। এসব তথ্য ব্যবহার করে জাল ভোট দেওয়া এবং কালোটাকার মাধ্যমে ভোট প্রভাবিত করার আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ওয়াসিম বলেন, “এ ধরনের কর্মকাণ্ড জামায়াত-শিবিরের পরিচিত পদ্ধতি। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।”

এর আগে কুমিল্লা সদর আসনে প্রচারণা শেষে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, একটি দলের আচরণ দেখে মনে হচ্ছে তারা আগেই ভোট সম্পন্ন করতে চায়। তিনি দাবি করেন, রাতের আঁধারে কেন্দ্র দখল করে ভোট দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিএনপির অভিযোগের জবাবে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মোসলেহ উদ্দিন বলেন, বিএনপির তোলা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। বরং বিএনপিই অবৈধ অস্ত্র ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার পরিকল্পনা করছে বলে তিনি দাবি করেন। এ বিষয়েও প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি।

প্রচারণার শেষ দিনে কুমিল্লার সবকটি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রচার-প্রচারণা লক্ষ্য করা গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে জেলার প্রায় দেড় হাজার ভোটকেন্দ্রে ৪৮ লাখ ৫০ হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন