সর্বশেষ

সারাদেশ

নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি

খাইরুল ইসলাম সবুজ, ভৈরব
খাইরুল ইসলাম সবুজ, ভৈরব

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভৈরবে ১১ দল সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমিনের নারী সদস্যদের মিছিলের প্রস্তুতিকালে হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।

বুধবার দুপুর আড়াইটার দিকে শহরের গাছতলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের প্রচারণা উপলক্ষে রিকশা প্রতীক নিয়ে আতাউল্লাহ আমিনের বাড়ি থেকে প্রায় ৭০ থেকে ৮০ জন নারী সদস্য একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুমনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করে হুমকি ও ধমকি দেয় বলে অভিযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নারী সদস্যরা এর প্রতিবাদ করলে তাদের ওপর কিল, ঘুষি ও লাথি মারা হয়, এতে কয়েকজন নারী আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে প্রার্থী আতাউল্লাহ আমিন অভিযোগ করে বলেন, ধানের শীষের প্রার্থীর পক্ষে নেতা-কর্মীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে হামলা ও বাধা দিচ্ছে। তিনি আরও বলেন, 'এর আগেও দুইবার হামলার শিকার হয়েছি। বিভিন্ন স্থানে আমাদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।'

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

৩৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০