সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-প্যারেড অনুষ্ঠিত

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সারাদেশের মতো কক্সবাজারেও ভোট কেন্দ্র ও ব্যালট বক্সের সুরক্ষায় সকল সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন বাহিনী প্রধান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

রোববার সকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্দেশনা দেন তিনি।

প্যারেডে কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, উখিয়া ও টেকনাফ উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ৬ হাজার ৪০০ জন সদস্য অংশ নেন। সমুদ্র উপকূলীয় এলাকা কুতুবদিয়া ও মহেশখালী ব্যতিরেকে এই অঞ্চলের সকল উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্যারেডে অংশ নেওয়া আনসার সদস্যরা নির্বাচনে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন। কক্সবাজারের ৫৯৮টি ভোট কেন্দ্রের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ১৪৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এই কেন্দ্রগুলোতে অস্ত্রধারী সেকশন কমান্ডার ও সহকারী কমান্ডারের নেতৃত্বে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডেন্ট মো. শফিউল আযম জানান, এবারের নির্বাচনে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হচ্ছে, যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে, এছাড়া টহলে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন