সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুলের সমর্থনে রোববার বিকেলে শহরে বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে শুরু হওয়া মিছিলটি নিমতলা, শান্তি মোড় এবং বিশ্বরোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে শহরে ব্যাপক নির্বাচনী উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, 'আজকের এই উচ্ছ্বাসপূর্ণ সমাবেশ প্রমাণ করছে, আগামী নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে প্রস্তুত। মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে মুক্তি, উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে।'

তিনি আরও বলেন, “অনেকে নির্বাচনের পর হুমকি দিচ্ছেন, যা হাস্যকর। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, তবে কোনো ভোটকেন্দ্র নিয়ে ষড়যন্ত্র করা হলে জনগণের সঙ্গে মিলিত হয়ে তার জবাব দেওয়া হবে।” বুলবুল ভোট ময়দান রক্ষার জন্য নেতাকর্মীদের রাতের পালা দেবার নির্দেশও দেন।

জামায়াত নেতা ভোটারদের সতর্ক করে বলেন, 'শহরে ভোট কেনার চক্রান্ত চলছে। শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ বা পোল্ট্রি মুরগি দিয়ে জনগণের পবিত্র ভোটের মান নষ্ট করা যাবে না। জনগণের অন্তর সত্য ও ন্যায়ের পক্ষে রয়েছে।'

তিনি চাঁপাইনবাবগঞ্জকে একটি 'আধুনিক ও মডার্ন' জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'এলাকাকে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করতে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে এবং ইসলামের আদর্শের পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।'

সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফফারী, সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন