সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ, ভেটেরিনারি, নির্ধারিত তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখা এবং বিক্রয় অযোগ্য ওষুধ সংরক্ষণের দায়ে চারটি ফার্মেসির মালিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কলাপাড়ায় মেয়াদোত্তীর্ণ ও অনিয়মিত ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ, ভেটেরিনারি, নির্ধারিত তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখা এবং বিক্রয় অযোগ্য ওষুধ সংরক্ষণের দায়ে চারটি ফার্মেসির মালিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা ও ড্রাগ সুপার সুমন বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের মাদ্রাসা সড়ক এলাকার খলিলুর রহমান ফার্মেসিকে ২০ হাজার টাকা, সদর রোড এলাকার প্রগতি মেডিকেল হলকে ২০ হাজার টাকা, ন্যাশনাল ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং মেহেরুন মেডিকেল হলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ী ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন