সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও হামের টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে শহরের অবকাশ এলাকার বিয়াম ল্যাবরেটরি স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে।

সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া জানান, এই টিকাদান কর্মসূচির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলায় মোট সাড়ে ৫ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। জেলার ৯টি উপজেলায় ১১টি স্থায়ী কেন্দ্র এবং ২ হাজার ৪৩৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন