সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মেট্রোপলিটন এলাকায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে সকল ধরনের যানবাহনের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে নির্বাচিত রুটে চলাচলকারী নৌযান ও ভোটার ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত নৌযান নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

একই সময় ট্যাক্সি, কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও সীমাবদ্ধতা থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

তবে জনস্বার্থ ও জরুরি প্রয়োজনে কিছু শিথিলতা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সশস্ত্র বাহিনী, অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন, সংবাদপত্র বহনকারী যানবাহন এবং বিমানবন্দরে যাত্রী ও স্বজনবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নির্বাচনী এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীর জন্য অনুমোদনের মাধ্যমে যানবাহন ও মোটরসাইকেল ব্যবহার করার সুযোগ রাখা হয়েছে। জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা ও মহানগরের বাইরের গুরুত্বপূর্ণ সড়কে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

বিজ্ঞপ্তিতে জনসাধারণকে সতর্ক করে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন