সর্বশেষ

সারাদেশ

মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ

শামীম বিন সাত্তার
শামীম বিন সাত্তার

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরা সদর উপজেলার মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূতভাবে সহকারী প্রধান শিক্ষক পদে বর্ণনা খানমকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মাগুরার সাবেক জেলা শিক্ষা অফিসার ও বর্তমানে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীরসহ নিয়োগ বোর্ডের সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০২৩ সালে বিশেষ কোটায় নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হয়। পরবর্তীতে ২০২৪ সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়। তবে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নামে কোনো পদ থাকার বিধান নেই। সে সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে ওই পদে নিয়োগ দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার আশ্রয় নিয়ে তৎকালীন জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি হিসেবে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মনোনয়ন দেন। এই নিয়োগ প্রক্রিয়ার মূল কারিগর হিসেবেও আলমগীর কবীরের নাম উঠে এসেছে।

নিয়োগ বোর্ডে মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে মাগুরা সদর উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) মালা রানী বিশ্বাস উপস্থিত ছিলেন। অভিযোগকারীদের মতে, তিনিও দায় এড়াতে পারেন না।

এদিকে ২০২৫ সালের ডিসেম্বর মাসের এমপিও তালিকায় বিধিবহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত চারজন শিক্ষক এমপিওভুক্তির জন্য আবেদন করলে প্রথমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক (ডিডি) তা অনুমোদন দেন। তবে পরবর্তীতে তিনি নিজেই এমপিও প্রত্যাহারের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তর সংশ্লিষ্ট এমপিও অনুমোদন বাতিল করে নেয়।

উল্লেখ্য, এ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি সাপ্তাহিক ডাকুয়া পত্রিকায় “মাগুরা সদর উপজেলাধীন মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত চারজন শিক্ষকের এমপিও প্রদান” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে সাবেক ও বর্তমান শিক্ষা কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়।

বিধিবহির্ভূত এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত নিয়োগদাতা ও নিয়োগ প্রক্রিয়ার মূল উদ্যোক্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মাগুরা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন