সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা

দলীয় লুটপাটের রাজনীতি বন্ধ করবে ১১ দলীয় ঐক্য : মামুনুল হক

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ 
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ 

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতিতে পুনরায় ফিরে আসার সুযোগ দেওয়া হলে দেশের জনগণ ১১ দলীয় জোটের সঙ্গে মিলিত হয়ে তা প্রতিহত করবে। তিনি বলেন, “জনগণ যদি আওয়ামী লীগকে সমর্থন করতো, তবে গত ৫ আগস্ট তারা বিতারিত হতো না।”

শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের ভূইগড় এলাকায় চার আসনের নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে ওই দল দেশের জনগণের জন্য চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাট চালাবে।

পরে সজিব ভূইয়া ১১ দলীয় ঐক্যের শাপলা কলির প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে হাদী হত্যা, জুলাই গণঅভ্যুত্থান এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।

এদিকে, বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জ চার আসনে তাদের প্রার্থী আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে শাসক ও নেতারা দেশের সম্পদ বিদেশে পাচার করছে; তাই দেশের স্বার্থে ১১ দলীয় ঐক্য দলীয় লুটপাটের রাজনীতি বন্ধ করবে।

নির্বাচনী পথসভায় এনসিপি, খেলাফত মজলিশ, জামায়াতে ইসলামীসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভার আগে খণ্ড খণ্ড মিছিল ও দলীয় প্রতীক নিয়ে নেতা-কর্মীরা যোগ দেন।

 

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন