সর্বশেষ

সারাদেশ

জালেম ও দুর্নীতিবাজদের মসনদ টেকবে না: জনসভায় মুফতি রেজাউল করিম

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) 
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) 

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, “ফেরাউনের মসনত টেকেনি, নমরুদের মসনদ টেকেনি, সাদ্দাতের মসনত টেকেনি। জালেম ও দুর্নীতিবাজদেরও মসনত টেকবে না। ইনশাল্লাহ, সত্যের জয় নিশ্চিত হবে।”

শনিবার রাত ৮টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে পটুয়াখালী-৪ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান এই দেশকে ৫৪ বছরের দুর্নীতি, দূর্নীতি ও সন্ত্রাসের আঁধারে থেকে বের করার উদ্দেশ্যে সংগঠিত হয়েছিল। আমরা মানুষকে আশ্বস্ত করেছি, তাই কলাপাড়ায় মোস্তাফিজুর রহমানকে সমাজ পরিবর্তনের প্রতীক হিসেবে প্রার্থী করা হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মোস্তাফিজুর রহমান যদি বিজয়ী হন, আমি নিশ্চিত বলতে পারি, আল্লাহর খুশি আপনার মুখে হাসি ফোটাবে।”

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান মিসবাহ ও সহ-সভাপতি হোসেন ইবনে সরওয়ারসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য দেন। এর আগে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সভায় যোগদান করেন।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন