সর্বশেষ

সারাদেশ

পলাতক শামীম ওসমান দুবাইয়ে ঘুরছেন, নেটদুনিয়ায় ভাইরাল 

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিক শামীম ওসমান ৫ই আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জিজ্ঞাসাবাদ ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি নিজেকে দুবাইয়ের বাসিন্দা হিসেবে পরিচয় দেন এবং সেখানে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা গেছে।

স্থানীয়ভাবে ‘গডফাদার’ হিসেবে পরিচিত শামীম ওসমান বর্তমানে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা নজর এড়িয়ে বিদেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়টি নেটদুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনা হয়েছে। ১৯ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আইনি প্রক্রিয়ার মুখে থাকার পরও বিদেশে প্রকাশ্যে ঘুরে বেড়ানো শামীম ওসমানের ভাইরাল ভিডিও রাষ্ট্রের আইন প্রয়োগ ও জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্ন সৃষ্টি করেছে। দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে কি না, সেই বিষয়েই এখন নজর সংশ্লিষ্টদের।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন