সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জ-২: চরাঞ্চলের অবহেলা নির্বাচনের কেন্দ্রে, চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ
সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার কোল ঘেঁষে অবস্থিত মানিকগঞ্জ জেলার সংসদীয় আসন মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদরের দুটি ইউনিয়ন) এখনও উন্নয়নের বাইরে।

বিশেষ করে পদ্মাবতী চরাঞ্চলবেষ্টিত হরিরামপুর উপজেলা দীর্ঘদিন ধরে সঠিক শিক্ষা ও চিকিৎসা সেবার অভাবে জনজীবন কষ্টে ভরা।

স্থানীয়রা অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা বারবার ভোট চাইতে চরে আসে, কিন্তু বিজয়ী হওয়ার পর আর কোনো খোঁজ নেয় না। হরিরামপুর চরাঞ্চলের বাসিন্দাদের চিকিৎসা ব্যবস্থা আজও অপ্রতুল। ট্রলার চালক মিজানুর রহমান জানান, বিকেল ৫টার পর ট্রলার চলাচল বন্ধ থাকায় রাতে বা সন্ধ্যায় অসুস্থ হলে সেবা পাওয়া অসম্ভব হয়ে পড়ে। প্রসূতি নারী ও শিশুরা চিকিৎসা পেতে প্রায়ই ভোগান্তিতে পড়ে।

শিক্ষা ব্যবস্থাও সমানভাবে অবহেলিত। চরাঞ্চলের শিক্ষার্থীরা মৌলিক শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত। অনেকেই মনে করেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর নেতৃত্বের অভাবে সিংগাইর ও হরিরামপুরের জনপদ আজও পিছিয়ে রয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী – বিএনপি’র মনোনীত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান (শান্ত), জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান, ১০ দলীয় জোটের প্রার্থী মো: সালাউদ্দিন এবং খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের প্রার্থী। ভোটারদের কাছে পরিচিত মুখ দুইজন, বাকিরা অপরিচিত।

মো: সালাউদ্দিন জানান, নির্বাচিত হলে সমানভাবে সকলের উন্নয়নের কাজ করবেন। এস এম আব্দুল মান্নান আশা প্রকাশ করেন, পুরনো অসমাপ্ত উন্নয়ন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করবেন। বিএনপি’র প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান বলেন, সরকারের উন্নয়ন নীতি বাস্তবায়িত হলে কৃষক, দিনমজুরসহ সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

উল্লেখ্য, মানিকগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৬২২ জন। হরিরামপুর, সিংগাইর ও সদর উপজেলার দুটি ইউনিয়নের ভোটের ওপর নির্ভর করবে নির্বাচনের ফলাফল।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন