সর্বশেষ

সারাদেশ

নির্বাচনের নিরাপত্তা: রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোট কেন্দ্রের যে কোনো ধরনের গোলযোগ, বিশৃঙ্খলা বা ব্যালট বাক্স ছিনতাই সহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সেনা মোতায়েনের প্রস্তুতি দেখাতে রংপুরে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় রংপুর নগরীর কাছারী বাজার এলাকার ক্রিকেট গার্ডেনে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো দল মহড়া প্রদর্শন করে। ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসানের নির্দেশনায় অনুষ্ঠিত মহড়ায় ১০ কমান্ডো অংশ নেন।

মহড়ার অংশ হিসেবে হেলিকপ্টার থেকে কমান্ডোগণ দড়ি ব্যবহার করে মাঠে অবতরণ করেন এবং পরবর্তীতে পুরো এলাকার চারপাশে অবস্থান গ্রহণ করেন। এ সময় ক্রিকেট গার্ডেনের বাইরের হাজারো মানুষ মহড়া প্রত্যক্ষ করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট শুরু থেকে গণনা পর্যন্ত যে কোনো বিশৃঙ্খলা, অরাজকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সেনা সর্বদা প্রস্তুত থাকবে। প্রয়োজনে হেলিকপ্টারযোগে কমান্ডো দল তাৎক্ষণিকভাবে ভোট কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। মহড়ার মাধ্যমে এ প্রস্তুতির একটি প্রাকদর্শন প্রদর্শন করা হয়েছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন