সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সারাদেশ

ফরিদপুর বিভাগ গঠনের আশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের

স্টাফ রিপোর্টার, ফরিদপুর
স্টাফ রিপোর্টার, ফরিদপুর

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফরিদপুরকে বিভাগ হিসেবে গঠন করলে যদি এ অঞ্চলের সমস্যার সমাধান সম্ভব হয়, তবে বিএনপি তা বাস্তবায়ন করবে। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হলেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগ (সাংগঠনিক) বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। দুপুর ২টা ৪০ মিনিটে তিনি হেলিকপ্টারে করে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন মাঠে অবতরণ করেন। পরে গাড়িবহর নিয়ে দুপুর ২টা ৫৫ মিনিটে জনসভাস্থলের মঞ্চে ওঠেন এবং বিকেল ৩টা ২১ মিনিটে বক্তব্য শুরু করেন।

তারেক রহমান বলেন, বর্তমান সরকারের উন্নয়নের দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, “যদি সত্যিই প্রত্যেক এলাকায় এত উন্নয়ন হয়ে থাকে, তাহলে আপনাদের প্রার্থীরা এত সমস্যার কথা কেন তুলে ধরছেন?” তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।

নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ১২ তারিখ জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তবে দলের সুপরিকল্পিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে। গ্রেটার ফরিদপুর অঞ্চলের অন্যতম বড় সমস্যা নদীভাঙন উল্লেখ করে তিনি বলেন, নদীভাঙন রোধ করা গেলে কৃষিপ্রধান এ অঞ্চলের পাটসহ অন্যান্য ফসল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে বীজ ও সার পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বেকারত্ব দূর করতে প্রতিটি এলাকায় বৈশিষ্ট্যভিত্তিক কলকারখানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, নারীদের পিছনে রেখে কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ জন্য খেটে খাওয়া পরিবারগুলোর সহায়তায় নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

২৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন