গোপালগঞ্জে স্বতন্ত্রপ্রার্থী মঞ্জুর সমর্থকেরা অভিযোগ আনলেন বাবরের বিরুদ্ধে
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্রপ্রার্থী এম এইচ খান মঞ্জুর সমর্থকেরা বিএনপি প্রার্থী ডা: কে এম বাবরের বিরুদ্ধে অপপ্রচার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন।
রবিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের লঞ্চঘাটে মঞ্জুরের নির্বাচনী অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: জামাল উদ্দিন শেখ লিখিত বক্তব্য পাঠ করেন। এতে উপস্থিত ছিলেন স্বতন্ত্রপ্রার্থী এম এইচ খান মঞ্জুরের সমর্থকরা।
বক্তব্যে বলা হয়, মঞ্জুর হরিণ প্রতিকে নির্বাচন করছেন এবং তার গণজোয়ার দেখে বিএনপি প্রার্থী ও তার সমর্থকরা নানা ধরনের অপপ্রচারণ চালাচ্ছেন। একই সময়ে অভিযোগ করা হয়, বিএনপি প্রার্থী নিজেই সরকারি খালের জায়গা দখল করে ভবন ও ক্লিনিক নির্মাণ করছেন, যা খালের পরিবেশ নষ্ট করছে এবং পানি দূষণ ঘটাচ্ছে।
এছাড়া মঞ্জুরের পক্ষ থেকে বলা হয়, মামলার ভীতি দেখিয়ে মানুষকে বাড়ি ছাড়া করা হচ্ছে এবং শহরে রঙ্গিন বিলবোর্ড স্থাপন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। তারা দাবি করেন, নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তা দ্রুত পদক্ষেপ নেবেন।
২৫১ বার পড়া হয়েছে