সর্বশেষ

সারাদেশ

নির্বাচনকালীন দায়িত্ববোধ জোরদারে দিনাজপুরে পিআইবির দুই দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা

মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর
মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর

রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম সংবেদনশীল সময়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রস্তুতি জোরদার করতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত এ কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকতার আইনগত কাঠামো, দায়বদ্ধতা এবং সমসাময়িক নানা চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো: সাদেক আলী। তিনি বলেন, নির্বাচন চলাকালে সাংবাদিকদের ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক মো: সাদাকাত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, ইউনেস্কো বাংলাদেশ-এর প্রজেক্ট লিড (মিডিয়া ও নির্বাচন) শাকিল এম. ফয়সাল এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।

প্রথম দিনে প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন দ্য ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার মো: বাহারাম খান। তিনি নির্বাচন আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ, সংস্কারকৃত নির্বাচনী ব্যবস্থা, গণমাধ্যমকর্মীদের জন্য প্রযোজ্য নীতিমালা ও দায়িত্বের সীমারেখা এবং নির্বাচন-পরবর্তী রিপোর্টিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। বাস্তব উদাহরণভিত্তিক উপস্থাপনায় প্রশিক্ষণার্থীরা বিশেষভাবে উপকৃত হন।

দ্বিতীয় দিনে প্রশিক্ষণ দেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ। তিনি ভুয়া তথ্য ও অপতথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট চেকিং পদ্ধতি, কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নেতিবাচক ব্যবহার, পাশাপাশি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

দুই দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে জাতীয় দৈনিক দেশবার্তার দিনাজপুর জেলা প্রতিনিধি মো: ইউসুফ আলীসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীদের মতে, এই কর্মশালা শুধু একটি প্রশিক্ষণ কার্যক্রম নয়; বরং এটি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রতি এক দৃঢ় অঙ্গীকার, যা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার অনুপ্রেরণা জুগিয়েছে।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন