সর্বশেষ

সারাদেশ

কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার মহিপুর থানাধীন এলাকায় শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যার সুষ্ঠু বিচার ও অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তাদের প্রতিবাদ জানায়।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মো. ফয়সাল গাজী বলেন, একজন সৎ ও নিরীহ কৃষিবিদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না করা হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বেড়ে যাবে।

অপর এক বক্তা মো. জাহিদুল ইসলাম রাজিব বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান তিনি।

নিহত শহিদুল ইসলামের বাবা মো. মতিউর রহমান আবেগঘন কণ্ঠে বলেন, 'আমার ছেলেটা খুবই সৎ, পরিশ্রমী ও নিরীহ ছিল। সে কখনো কারও ক্ষতি করেনি। যেভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। একজন বাবা হিসেবে আমি শুধু আমার ছেলের হত্যার ন্যায়বিচার চাই।' তিনি প্রশাসন ও সরকারের কাছে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহিপুর মৎস্য বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এ কর্মসূচিতে মহিপুর থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

৪২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন