সর্বশেষ

সারাদেশ

১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব নুরুজ্জামান, আইডিইবি সভাপতি জাকেরুল মাওলাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা বর্তমানে ৯ম গ্রেডে চাকরিরত থাকলেও ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেডে প্রবেশে বাধা সৃষ্টি করতে সরকারের ওপর চাপ দিচ্ছেন। এতে ১০ম গ্রেডে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

বক্তারা আরও জানান, এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত এ সিদ্ধান্ত থেকে সরে এসে বিএসসি প্রকৌশলীদের নিজ নিজ গ্রেডে অবস্থান নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন